1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শতাধিক ঘরে পৌঁছে গেছে 'আলোকিত করিমগঞ্জ'র ঈদ সামগ্রী উপহার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

শতাধিক ঘরে পৌঁছে গেছে ‘আলোকিত করিমগঞ্জ’র ঈদ সামগ্রী উপহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৪১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন ‘আলোকিত করিমগঞ্জ’।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, দুধ, সেমাই, বিভিন্ন মসলা।

শুক্রবার (২২ মে) দুপুরে করিমগঞ্জ উপজেলার পৌরসভাসহ কাদিরজঙ্গল, জাফরাবাদ, নোয়াবাদ
গুজাদিয়া, নিয়ামতপুর, দেহুন্দা, কিরাটন ও সুতারপাড়া ইউনিয়নে ঈদ সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির সদস্য
সজিব রাব্বানী, ইউসুফ, মিনহাজ আসিফ ও হৃদয় খান।

তাদেরকে সার্বিক সহায়তা করেন, আলমগীর হোসেন আপন, তন্ময় আলমগীর, আসাদুজ্জামান সরকার, এসকে বাপ্পি, রিদোয়ান, এসকে জামিল, আল ইসলাম, রুহুল আমিন, তাজমুল ও শরীফুল ইসলাম।

এর আগেও মানবিক সংগঠন ‘আলোকিত করিমগঞ্জ’ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করে এবং ইফতার আয়োজনসহ এতিমখানার এতিম শিশুদের জন্য নগদ অার্থিক সহায়তা প্রদান করে।

সংগঠনটির উদ্যোক্তারা বলেন, আমাদের ডাকে সাড়া দিয়ে যারা আমাদেরকে অার্থিক এবং সার্বিকভাবে সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা খুবই আনন্দিত যে, আমরা সমাজের কিছু অসহায়দেরকে নিয়ে ঈদ আনন্দ একসাথে উপভোগ করতে পারবো। এছাড়া করোনা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কর্মহীন অসহায়দের মাঝে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net