1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি'র মৃত্যু বার্ষিকী কাল, সকল আনুষ্ঠানিকতা স্থগিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র মৃত্যু বার্ষিকী কাল, সকল আনুষ্ঠানিকতা স্থগিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৭৬ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
শ্রমিকলীগের প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ১৬ তম মৃত্যু বার্ষিকী ৭ মে বৃহস্পতিবার। মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল আনুষ্ঠানিকতা করোনা কারনে স্হগিত করা হয়েছে। শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র পুত্র যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি জানান, তাঁর বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে টঙ্গী-গাজীপুর-২ আসনের সর্বত্র সকাল থেকে দিনব্যাপী দুস্থ-গরিব-দুঃখী ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তার উপহার সামগ্রীর প্যাকেট বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামের বাড়ি হায়দ্রাবাদে মরহুমের মাজার প্রাঙ্গনে ৭ জন কোরানে হাফেজের সমন্বয়ে শুধু কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি করোনা সময়ে মরহুমের মাজার প্রাঙ্গনে না এসে দেশবাসীকে তাঁর ভাইয়ের জন্য ঘরে বসে দোয়া করার আবেদন জানিয়েছেন।
উল্লেখ করা যেতে পারে, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে একদল চিহ্নিত সন্ত্রাসী নোয়াগাঁও স্কুল মাঠে জনসভা চলাকালে জুমা আজানের ঠিক পূর্ব মূহুর্তে প্রকাশ্যে দিবালোকে চলতি সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার এমপিকে গুলি করে হত্যা করে। এই হত্যা মামলার রায়ে ২০০৫ সালের ১৬ মে ২২ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।
আহসান উল্লাহ মাস্টার এমপি টঙ্গী-গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দু’দফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net