1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ২৪ হাজার ৩৮৫টি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল উপজেলা প্রাশাসন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

শ্রীনগরে ২৪ হাজার ৩৮৫টি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল উপজেলা প্রাশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ২৭৯ বার

আব্দুর রকিব.মুন্সীগঞ্জ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির (জিআর) আওতায় এ পর্যন্ত ২৪ হাজার ৩৮৫টি পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিভিন্ন খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে শ্রীনগর উপজেলা প্রশাসন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ভোজ্যতেল, লবণ, চিনি, গুড়ো দুধ, সুজি ও সাবান।
বিশ্বব্যাপী মহামারি করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। এই লক্ষ্যে করোনা মোকাবেলায় নি¤œবিত্ত, নি¤œ-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলোকে স্বাভাবিক পরিস্থিতিতে রাখতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশে খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য পৌঁছে দিচ্ছে সরকার। এরই ধারবাহিকতায় শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে গত মার্চ মাস থেকে শুরু হওয়া এসব খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস জানায়, উপজেলায় এ পর্যন্ত ১৮০০টি পরিবারকে ১০ কেজি চাল হারে চাল দেওয়াসহ ডাল, তেল, আলু, ২০০০টি পরিবারকে ডাল ও সাবান, ১০০ জন ভাসমান অসহায় মানুষকে ডাল ও আলু, ৫৭০০টি পরিবারকে চিনি প্রদানসহ মোট ২৩ হাজার ৫০০টি পরিবারকে ১০ কেজি হারে চাল দেওয়া হয়েছে। এছাড়াও ৫৯০ জন শিশুকে গুড়ো দুধ এবং ২৯৫ জন শিশুকে গুড়ো দুধের সাথে চিনি ও সুজি দেওয়া হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার এ বিষয়ে জানান, পবিত্র ঈদ উল ফিতরের আগে সর্বশেষ ৭৪০০টি পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও ১ কেজি হারে চিনি ক্রয় করে বিতরণের জন্য প্রদানকৃত নগদ টাকার সাথে এডিপি’র বরাদ্দের মাধ্যমে প্রত্যেক পরিবারের জন্য ১ প্যাকেট সেমাই ও ১টি করে সাবান দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসন ও ৩৩৩ নম্বরে কল করে সহায়তা চাওয়া ব্যক্তিদের মধ্যেও স্থানীয় স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে অসহায়দের বাড়িতে বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছানো হয়েছে। এই ধারা এখনও অব্যাহত রয়েছে।
ইউএনও মোসাম্মৎ রহিমা আক্তার এ সময় বলেন, করোনা মোকাবেলায় সরকারি ও বসেরকারিভাবে নিরলসভাবে নিয়োজিত কাজে মাঠ কর্মীদের তিনি ধন্যবাদ জানান। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশ মোতাবেক সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net