1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক ১০২০ সদস্য করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক ১০২০ সদস্য করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৮৯ বার

আবদুল্লাহ মজুমদারঃ সশস্ত্র বাহিনীতে কর্মরত ও সাবেক, তাদের পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে নিযুক্ত বেসামরিক নাগরিক ও অন্যান্যসহ শনিবার (২৩ মে) পর্যন্ত মোট এক হাজার ৩৬৪ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও সাবেক এক হাজার ২০ জন, তাদের পরিবারের ৯২ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে নিযুক্ত বেসামরিক নাগরিক এবং অন্যান্য ১৫২ জন করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হয়েছেন।তাদের মধ্যে ৪২১ রোগী পুরোপুরি সুস্থ, ১০ জন মারা গেছেন এবং সিএমএইচে ভর্তি ৯৩৩ জন রোগী সুস্থ আছেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, মারা যাওয়াদের মধ্যে আটজন ৬০ বছরের ঊর্ধ্বে সাবেক এবং দুজন কর্মরত সেনাসদস্য ছিলেন। তারা সবাই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলের।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সশস্ত্র বাহিনীতে কর্মরত সব সদস্য, তাদের পরিবার ও সাবেক সদস্যদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিসহ (এএফআইপি) ১৩টি আরটি-পিসিআর মেশিন প্রতিনিয়ত কাজ করে চলেছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধ মজুদ রয়েছে।শনিবার পর্যন্ত পিসিআর ল্যাবগুলোতে সশস্ত্র বাহিনীর ৪ হাজার ৩৭৫ সদস্য, পরিবারের ৭৭৪ জন এবং বেসামরিকসহ অন্যান্য ২ হাজার ২৬১ জন সদস্যের মোট ৭ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

সেনাবাহিনীর পূর্ণকালীন প্রশিক্ষিত চিকিৎসকরা সব স্বাস্থ্য নির্দেশনা মেনে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা নিশ্চিত করছেন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net