1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক রাজুকে প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ দায়ের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায় 

সাংবাদিক রাজুকে প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৪৬৮ বার

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সদস্য ও দৈনিক আমাদের কণ্ঠের ক্রাইম রিপোর্টার রাজু আহমেদকে প্রাণনাশের হুমকি দিয়ে তার নিজ বাড়িতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালানো চেষ্টা করেছে স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমানের ছেলে মেঝু ভুইয়াগং এব্যাপারে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রাজু আহমেদের বাড়ী নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে।
জানা যায়, সাংবাদিক রাজু আহমেদের ভাগিনা মিরাজকে পারিবারিক জের ধরে বেধরক মারধর করে মিরাজের আপন চাচা জমির আলী (৪২) ও দাদা জোহর আলী। এতে গুরুতর আহত হয় মিরাজ। পরে সাংবাদিক রাজু আহমেদ তার ভাগিনা মিরাজকে তাৎক্ষনিকভাবে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। পরে রাজু তার ভাগিনাকে থানায় একটি জিডি করার পরামর্শ দেয়। পরামর্শের কথাটি জানতে পেরে মিরাজের চাচা জমির আলী ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমানের ছেলে মেঝু ভুইয়াকে দিয়ে সাংবাদিক রাজু আহমেদকে প্রাণনাশের হুমকি দেয়ায় এবং এক পর্যায়ে মেঝু ভুইয়ার তার দলবল নিয়ে রাজুকে তার নিজ বাড়িতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালানো চেষ্টা করে। তখন প্রাণে বাঁচার জন্য রাজু দৌঁড়ে পালিয়ে রাস্তার পাশে মানুষের ভীরে এক দোকানে আশ্রয় নেয়। পরে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় বাড়িতে ফিরে।
পরদিন ২ মে রোববার রাজু আহমেদ ৩ জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে। এতে মেঝু ভুইয়া আরো ক্ষিপ্ত হয়ে রাজুকে মেরে ফেলার জন্য ঘুরে বেরাচ্ছে। শুধু তাই নয়, উল্টো রাজু আহমেদের বিরুদ্ধে চাঁদাবাজী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করার চেষ্টা করছে। বর্তমানে আতঙ্কের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে সাংবাদিক রাজু আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net