ঢাকা   ০৪:৩০:৪৫ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

সিরাজুল ইসলাম টোকনের উদ্যোগে দু’শতাধিক কর্মহীন হতদরিদ্রের মাঝে উপহারসামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩২৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ/ মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও শ্রীপুর সদর ২নং ওয়ার্ডে ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকনের ব্যক্তিগত উদ্যোগে সকালে শ্রীপুর পুরাতন বাজারস্থ ইয়াংস্টার ক্লাব প্রাঙ্গণে এলাকার দু’শতাধিক কর্মহীন হতদরিদ্র, অসহায় দুঃস্থদের মাঝে সেমাই, চিনি, সাবান, তেলসহ বিভিন্ন ধরণের ঈদ উপহারসামগ্রী ভর্তি প্যাকেট বিতরণ করেছেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী সুধীর অধিকারী,শ্রীপুর উপজেলা পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার,সাংবাদিক আশরাফ হোসেন পল্টু ও হরিন্দী গ্রামের বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হোসেন ।

উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন এসময় বলেন, করোনা ভাইরাসের কারণে এ এলাকার অসংখ্য খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে বিষয়টি ভেবে এবং প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে তিনি চতুর্থবারের মতো এবার তিনি হতদরিদ্র, অসহায় দুঃস্থদের মাঝে ঈদু উপহার সামগ্রী বিতরণ করলেন । তিনি আরোও বলেন -যতদিন দেশে করোনা ভাইরাস প্রাদূর্ভাব থাকবে ,ততদিন তিনি এভাবেই অসহায়দের পাশে থেকে সহযোগিতা করে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি