ঢাকা   ০২:৩৪:২০ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের ১৭ টি মামলায় ৫৩ হাজার ১শ’ত টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৭৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অশোক দাশ, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
সীতাকুণ্ডে করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধ ,রমজানে বাজার মনিটরিং ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরনের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার ২২মে সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের পরিচালিত অভিযানে ১৭ টি মামলায় ৫৩ হাজার ১শ’ত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

চলমান অভিযানে সীতাকুণ্ড উপজেলার পৌরসভা, কলেজ গেইট, বাড়বকুণ্ড বাজার, জোড়ামতল বাজার, ভাটিয়ারী ইউনিয়নের অন্তর্গত মাদামবিবিরহাট, নেভি গেইট, ভাটিয়ারী বাজার, জলিল স্টেশন বাজার এলাকায় করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে শারীরিক দূরত্ব নিশ্চিতকরন বাজার মনিটরিং ও সেনাবাহিনীকে আইনগত নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে প্রতিদিনের মত আজকেও উক্ত স্থানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সপ্তাহ ধরে চলমান বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ শুক্রবার বাড়বকুণ্ড বাজারের দুইটি মুদি দোকানকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা, মাদাম বিবির হাট এর একটি মুদি দোকানকে ৩ হাজার এবং দক্ষিণ ভাটিয়ারীর জলিল স্টেশনের দুইটি মুদি দোকানকে ৩ হাজার করে ৬ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসব দোকানকে মূল্য তালিকা না থাকা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করা সহ বিভিন্ন অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় সীতাকুণ্ড পৌরসদরের জিয়া ক্লথ স্টোরকে ১০ হাজার টাকা, তানিশা ফ্যাশনকে ৭ হাজার ও স্মার্ট জেন্টস পার্লার এন্ড এসি সেলুনকে ৫ হাজার, জোড়ামতল বাজারের মুন্নি সু এন্ড কসমেটিকসকে ২ হাজার, মাদাম বিবির হাট এর এবি হার্ডওয়ার এন্ড ক্লথ ষ্টোরকে ৫ হাজার, নেভি রোডের কামাল ক্লথ ষ্টোরকে ২ হাজার, ইয়াসিন ক্লথ ষ্টোরকে ১ হাজার, রিমন স্টোর ও জুয়েল সেলুন ১ হাজার করে ২ হাজার, ভাটিয়ারী বাজারের খাজা কালু শাহ স্টোর ও নীহারিকা হেয়ার কাটিং সেলুনকে ২ করে ৪ হাজার এবং জলিল স্টেশনের সৌরনীল বুটিকসকে ১শ’ত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

করোনা পরিস্থিতিতে জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি