1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে নান্নুর নেতৃত্বে উপজেলা যুবলীগ কৃষকদের ধান কেটে দিচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

সোনারগাঁয়ে নান্নুর নেতৃত্বে উপজেলা যুবলীগ কৃষকদের ধান কেটে দিচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩২৮ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নুর নের্তৃত্বে প্রায় ৫০/৬০ জন যুবলীগ নেতা-কর্মী ৭ দিনের ধান কাটা কর্মসূচী হাতে নিয়েছে।

উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, দেশে আজ ক্রান্তিকাল চলছে। করোনা ভাইরাসের কারণে কৃষক তাদের জমির ধান কাটার শ্রমিক পাচ্ছে না। জননেত্রী মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা যুবলীগ।

তিনি আরো বলেন, আজ ও গতকাল সাদীপুর ইউনিয়নের নানাখী গ্রামের কৃষক নবীর হোনের ৩ বিঘা জমির ধান কেটে তার ঘরে তুলে দিলাম। গত শনিবার থেকে শুরু করেছি এভাবে আরো আগামী শুক্রবার পর্যন্ত এই ৭দিন লাগাতার ধান কাটা থেকে শুরু করে, ধান মাথায় করে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর মনোবল নিয়ে বর্তমান এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন। তাই আমাদের এই ধান কাটার উৎসব লোক দেখানোর জন্য নয়, মানুষের পাশে থাকাটাই আমাদের উদ্দেশ্য। আমাদের দেখে যেন সোনারগাঁয়ের আরো কিছু মানুষ উদ্বুদ্ধ হয় ও উৎসাহিত হয়ে গরীব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় এটাই আমার কাম্য। তাই এই করোনা ভাইরাস ও মহামারীর ক্লান্তিলগ্নে নিজ নিজ দূরত্ব বজায় রেখে গরীব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোটাই আমাদের এই মহৎ উদ্দেশ্য ও লক্ষ্য।

দেশের যে কোন ক্রান্তিলগ্নে দেশ সেবায় নিয়োজিত ছিলাম, আগামী দিনগুলোতেও আমি দেশের জন্য, জনগনের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন জয়নাল মেম্বার, দেলোয়ার, সাগর, কাশেম, রহিম, মোগড়াপারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিবসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net