1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় ব্যক্তি উদ্যোগে ত্রান বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

হাতিয়ায় ব্যক্তি উদ্যোগে ত্রান বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৪৭৩ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসে লকডাউনের কারণে বিপাকে পড়া সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে এসকল ত্রান বিতরণ করা হয়।

জানা যায় সাধারণ মানুষের কথা চিন্তা করে তমরদ্দি ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব আব্দুল হালিম বুলবুল তার ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ৬শ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রতিটি প্যাকেটে চাল,ডাল,আলু, চিনি, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়।

করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে ত্রান বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এসময় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ত্রান বিতরণ সম্পর্কে আব্দুল হালিম বুলবুল বলেন, করোনার কারণে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়া সাধারণ মানষের জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস। আমার পরিবার অতিতেও সাধারণ মানুষের পাশে ছিলো ভবিষ্যতেও থাকবে। আমি চাই সমাজের সামর্থবান ব্যক্তিরা এদূর্যোগ কালীন সময়ে অসহায় মানুষের জন্য এগিয়ে আসুক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net