ঢাকা   ০৩:৩৭:২২ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান

আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বজনপ্রীতি, দায়িত্ব অবহেলা এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের ফেসবুক পোস্ট ও মন্তব্যে এসব অভিযোগ উঠে আসে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, এসআই ফখরুল যোগদানের পর থেকেই এলাকায় বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণ করে আসছেন। অভিযোগ রয়েছে যে, ছাত্রদল বা সাধারণ কর্মীরা কোনো যৌক্তিক বিষয়ে তাঁর শরণাপন্ন হলে তাদের মূল্যায়ন করা হয় না; বরং নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের লোকজনের তদবির ও সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়। এছাড়া তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের সাথে সখ্যতা এবং বিভিন্ন সালিশ-বাণিজ্যের মাধ্যমে সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

 

 

এসআই ফখরুলের দায়িত্বহীনতা ও স্বজনপ্রীতির কারণে আন্দারচর ও পূর্ব চরমটুয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা। ইউনিয়ন ছাত্রদল ও স্থানীয় জনপ্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাঁর খামখেয়ালি বা দায়িত্ব অবহেলার কারণে এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট সংগঠন বা পরিষদ নেবে না।

 

 

এলাকায় পলাতক ও বিতর্কিত ব্যক্তিদের প্রকাশ্যে কার্যক্রমে মদদ দেওয়ার অভিযোগ তুলে এসআই ফখরুলকে দ্রুত আন্দারচর পুলিশ ফাঁড়ি থেকে অপসারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) মহোদয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

 

 

কামাল উদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দ বলেন,তার বিরুদ্ধে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে সে বিভিন্ন সময় ছাত্রলীগের সাথে গোপন বৈঠক করে তাদের সহযোগিতা করে আসছে। অথচ বিএনপি লোকদের বিনা তদন্তে হয়রানি করছে।

 

 

কাজি মাসুম নামে আরেক বাসিন্দা জানান, একটি ঘটনায় আমাকে জোরপূর্বক ভাবে মামলায় পরিকল্পিতভাবে দেখানো হয়েছে অথচ ওই সময়  ঘটনাস্থলে আমি ছিলাম না উনাকে বলেছিলাম আপনি আমার লোকেশন চিহ্নিত করে প্রয়োজনে যাচাই করতে পারেন কিন্তু উনি যাচাই না করে  পরিকল্পিতভাবে আমার নামটি মামলায়  অন্তর্ভুক্ত করেন।

 

 

জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, আমাদের কর্মীদের হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমরা এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যদের অবগতি করব।

 

 

এ বিষয়ে চর মটুয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী কমল জানান, তার বিরুদ্ধে বিভিন্ন স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে এবং বিভিন্ন সময় তাকে সামাজিক সমস্যা নিয়ে তথ্য জানতে চাইলে সহযোগিতা করে না বরং বিভিন্ন অপরাধীদের সাথে যোগাযোগ রেখে কাজ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি