https://www.dailyshamolbangla.com/
চট্টগ্রাম চন্দনাইশ দক্ষিণ হাশিমপুরের বিশিষ্ট ব্যবসায়ী, প্রবাসী হিরেন্দ্র লাল বড়ুয়া (৯৩) গতকাল ১১ নভেম্বর (বুধবার) দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন (আনিচ্চা বত সাংখারা)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বুধবার দুপুরে তার গ্রামের বাড়ি দক্ষিণ হাশিমপুরে শেষকৃর্ত্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি দীর্ঘসময় ধরে প্রবাস জীবন অতিবাহিত করেন। মৃত্যুর পূর্বে তিনি নগরীর ইউএসটিসি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হয়ে মৃত্যুপরবর্তী তার মরদেহ দান করে যান। সেই চুক্তিবলে একইদিন বিকাল ৪ টায় নগরীর ইউএসটিসি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট তার মরদেহ হস্তান্তর করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে এবং চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এম.এ হামিদ, দক্ষিণ হাশিমপুর বিজয়ারাম বিহারের সভাপতি সঞ্চয়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক নিরুপম বড়ুয়াসহ এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন। সেই সাথে জীবদশায় তাঁর মরদেহ মেডিকেলের শিক্ষার্থীদের জন্য দান করে যাওয়ায় এলাকাবাসীর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, পাশাপাশি তাঁর এই কর্মের জন্য তিনি আজীবন স্মরনীয় হয়ে থাকবেন বলে মনে করেন। নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ প্রেরিত।