ঢাকা   ০৯:১৬:৪৮ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স, মাগুরায় শ্রী শ্রী কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এর সভাপতিত্বে

 

সভায় আসন্ন শ্রী শ্রী কাত্যায়নী পূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে জেলা পুলিশের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার পূজামণ্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন, নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক ও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।

 

এছাড়াও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিজ নিজ পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের সম্মিলিত সহযোগিতায় পূজা উদযাপন নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ  প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা থান্দার খায়রুল হাসান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে (সদর সার্কেল), মাগুরা আল নাহিয়ান, জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মাগুরা জেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি