1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতে হামলা : প্রেমিকসহ বখাটে আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

হাতীবান্ধায় প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতে হামলা : প্রেমিকসহ বখাটে আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩২০ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামে বৃহস্পতিবার রাত ৯টায় প্রেমে সাড়া না দেয়ায় প্রেমিকার বাড়িতে প্রেমিকসহ সংঘবদ্ধ বখাটেরা বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় প্রেমিকাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। গ্রামবাসীরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এই ঘটনায় শুক্রবার ভোর রাতে হাতীবান্ধা থানা পুলিশ প্রেমিক আরিফুল (২৩), তার সহযোগী আলম (২৩) কে আটক করেছে।
হাতীবান্ধা থানা পৃুলিশ ও প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় হঠাৎ হাতীবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের কৃষক আজিজার রহমানের বাড়িতে কয়েকজন বখাটে হামলা করে। এ সময় হামলাকারীরা বাড়ি ঘরের ব্যাপক ভাংচুর চালায়। সেই সাথে তার কিশোরী মেয়েকে খুঁজতে থাকে। এ ঘটনার এক পর্যায়ে মেয়েকে অপহরণের চেষ্টা চালায়। গ্রামবাসীরা সাংবাদিকদের জানান, একই গ্রামের মৃত নুরল হকের ছেলে আরিফুল (২৩) প্রায় সময় আজিজারের মেয়েকে প্রেম নিবেদন করে আসছিল। এই একপেশে প্রেমিককে কিশোরী মেয়েটি না করে দেয়। সেই সাথে ঘটনাটি তার পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক আরিফুল তার বখাটে বন্ধুদের নিয়ে প্রেমিকার বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় হামলার স্বীকার পরিবারের প্রধান আজিজার রহমান বাদি হয়ে হাতীবান্ধা থানায় রাতেই মামলা করে। হাতীবান্ধা থানা পুলিশ প্রেমিক আরিফ ও তার বখাটে বন্ধু আলম (২৩) কে আটক করেছে। আটক আলম একই উপজেলার পশ্চিমসারডুবি গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সাংবাদিকদের জানান, বখাটেদের বিরুদ্ধে মামলা হয়েছে। ২জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net