1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১২ মসজিদের ইমাম-মুয়াজ্জিন সহ শতাধিক পরিবারে অদম্যের ইফতার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

১২ মসজিদের ইমাম-মুয়াজ্জিন সহ শতাধিক পরিবারে অদম্যের ইফতার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩২৩ বার

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলার ১২টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লি সহ ১০৮ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মীরসরাইয়ের অন্যতম সামাজিক সংগঠন অদম্য-২০০৫। সংগঠনের সভাপতি এনামুল হক জানান, অদম্য-২০০৫ এর পক্ষ থেকে ইফতার বিতরণের জন্য ৬ নং ইছাখালী, ৭ নং কাটাছড়া ও ১০ নং মিঠানালা ইউনিয়ন পরিষদ থেকে ১২টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সহ ১০৮ টি পরিবারের তালিকা করেন সদস্যরা। সোমবার ( ৪ মে) সকালে সংস্থার সদস্যরা তালিকাভুক্ত মসজিদ ও বাড়ি বাড়ি গিয়ে রমজানের ভোগ্যপণ্যে সাজানো ইফতার সামগ্রী পৌঁছে দেন। এর আগে গত রোববার রাতে সদস্যরা পণ্য সামাগ্রীর প্যাকেটিং এর কাজ সম্পন্ন করে।
সকালে বামন সুন্দর দারোগারহাটস্থ নিউ কুটুমবাড়ী ক্লাবে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির সূচনা করেন ৭নং কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল বশর। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, অদম্য-২০০৫ এর সভাপতি এনামুল হক সোহাগ, সিঃ সহ সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজিদ, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, গ্রন্থাগার সম্পাদক নুরুল করিম, সহ অর্থ সম্পাদক রাসেল ভূঁইয়া, সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান নিশান, সহ দপ্তর সম্পাদক ফরহাদ উদ্দিন সহ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
সংস্থার সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ভূঁইয়া জানান, অদম্য-২০০৫ প্রতিষ্ঠা লগ্ন থেকে গত চার বছর বিভিন্নভাবে সামাজিক আন্দোলনের পাশাপাশি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে। ইফতার বিতরণ কর্মসূচি অদম্য-২০০৫ এর একটি বার্ষিক কর্মসূচির অংশ। ধারাবাহিকভাবে প্রতিবছরই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে উক্ত সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net