1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আসমা ভয় পেয়ো না আমি পাশে আছি’ : কামরান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আসমা ভয় পেয়ো না আমি পাশে আছি’ : কামরান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৬৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :‘আসমা তুমি ভয় পেয়ো না, আমি আছি তোমার পাশে।’ কোভিড-১৯ এ আক্রান্ত স্ত্রীর দরোজায় দাঁড়িয়ে এমন কথাই বলতেন, বদর উদ্দিন আহমদ কামরান।

জীবনে কখনো একা এক ঘরে থাকেনি। কোভিড-১৯ কামরান থেকে আলাদা করে দিলো আসমাকে। স্ত্রী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় নিজেই যেনো খেই হারিয়ে ফেলেন। একা ঘরে স্ত্রী আসমা কামরান কেমন করে থাকবে- এ চিন্তায় অস্থির থাকতেন। এ কারণে প্রতি রাতেই জায়নামাজ নিয়ে স্ত্রী আসমার দুয়ারের সামনে ছুটে যেতেন। ডাক দিয়ে বলতেন- ‘আসমা তুমি ভয় পেয়ো না, আমি আছি তোমার পাশে’। এ কথা বলে, জায়নামাজে নামাজ পড়া শুরু করতেন। এরপর স্ত্রীর সুস্থতা কামনা করে অঝোরে কাদতেন। কামরানের মৃত্যুর পর আসমা কামরান এ কথা বলে বিলাপ করছিলেন। বার বার বলছিলেন- ‘এখন আমাকে দেখবে কে। আমার রোগে কাতর হয়ে তিনি নিজেই বিদায় হয়ে গেলেন। এ দুঃখ আমি কারে বলি।’

আসমা কামরানের এমন গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাসার পরিবেশ। বাসায় ছিলেন দুই ভাই। একজন বড় আরেক জন কামরানের ছোটো। ভাইয়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পর পরপই তারা অঝোরে কাঁদছিলেন। বলছিলেন- আমাদের পিতা অনেক আগেই মারা গেছেন কিন্তু আমরা কখনো বাবার অভাব অনুভব করেনি। সে ছোটো হয়েও আমাদের সন্তানের মতো আগলে রাখতো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net