1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাযুদ্ধে জয়ী সাংবাদিক নেতা সূর্য - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

করোনাযুদ্ধে জয়ী সাংবাদিক নেতা সূর্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৬৬৭ বার

জাফরুল আলম : একের পর এক সাংবাদিক করোনায় আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর তালিকায়ও রয়েছেন কয়েকজন। জীবনবাজী রেখে তবুও থেমে নেই তাদের পেশাদারিত্ব। আক্রান্তের তালিকায় নাম উঠলেও দীর্ঘ প্রায় ১৭ দিনের লড়াই শেষে করোনার বিরুদ্ধে জয়ী হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের (ডিইউজে) সাবেক সভাপতি এবং জনপ্রিয় সাংবাদিক নেতা আবু জাফর সূর্য। 

সোমবার (১৫ জুন) নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে করা এক পোস্টে নিজের করোনা জয়ের তথ্য জানান আবু জাফর সূর্য নিজেই।

এর আগে গত ২৭ মে সাংবাদিকদের কোভিড-১৯ পরীক্ষার জন্য জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত করোনা পরীক্ষার বুথে নমুনা দেওয়ার পর ২৮ মে আবু জাফর সূর্যের রিপোর্ট পজিটিভ আসে। একই সময়ে তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হন বলে জানা যায়।

এরপর ৩১ মে নাগাদ আবু জাফর সূর্যের শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২ জুন তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৭ দিনের করোনা লড়াইয়ে জয়লাভ করলে অবশেষে সোমবার নিজেই তার ফেসবুকে স্ট্যাটাস দেন যে, ‘সৃষ্টি কর্তার কৃপা করোনা মুক্তি’। তার স্ট্যাটাসের পর গণমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে শুভাকাঙ্ক্ষীরা ফেসবুক ও মুঠোফোনে অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net