1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় যুগ্মসচিব জাফর আহম্মদ খানের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

করোনায় যুগ্মসচিব জাফর আহম্মদ খানের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৬৯৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কম্পিউটার উইংয়ের পরিচালক (যুগ্মসচিব) জাফর আহম্মদ খান।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রাজধানীর সরকারি কর্মচারী কল্যাণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি চলছিল। তার আগেই না ফেরার দেশে চলে যান সরকারের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিবিএস কম্পিউটার উইংয়ের উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেন, জাফর আহম্মদ খান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি ছিল। আমরা সবাই স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা করেও বাঁচাতে পারলাম না।

সারাদেশে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া কৃষি শুমারির (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) প্রকল্পের পরিচালক ছিলেন তিনি।

কিছুদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি। পরে অফিস শুরু করেন। এরমধ্যেই করোনা আক্রান্ত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net