ঢাকা   ০২:৪৩:১৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

গাইবান্ধায় সিএনজির ধাক্কায় এক শিশু নিহত, আহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৪৫২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর বটতলা মসজিদের সামনে গতকাল বুধবার সকালে সিএনজির ধাক্কায় খালেকুল ইসলাম (১০) নামে এক শিশু নিহত ও তার মাসহ ৪ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, খালেকুল ইসলাম ও তার ফেনী থেকে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে সিএনজিযোগে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড়ে যাওয়ার পথে বাদিয়াখালীর রিফাইতপুর বটতলা মসজিদের সামনে পৌঁছলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দান বাক্সের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই খালেকুল মারা যায়। এসময় তার মা খুকি বেগম (৪০), বড়বোন আফরিন (১৪), ছোট বোন বিবি আয়সা (৭) ও তার চাচি লাইজু বেগম (৩০) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি