1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোয়াইনঘাটে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ ১ দিনে আক্রান্ত ১০ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

গোয়াইনঘাটে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ ১ দিনে আক্রান্ত ১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৭৪ বার

কে,এ,রাহাত, গোয়াইনঘাট:
একই পরিবারের চারজন ও ব্যাংক কর্মকর্তা এবং পুলিশ সদস্যসহ সিলেটের গোয়াইনঘাটে নতুন করে একদিনে সর্বোচ্চ আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তরা হলেন, সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার ম্যানেজার রাহুল সরকার (৩৬), ট্যুরিস্ট পুলিশের এএসআই মো. আবু সালেহ (৩৪), থানা পুলিশ সদস্য মেহেদী হাসান (২১) ও রতন দোসার (২৬), উপজেলার লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা মো. সাইদুর রহমান (৩০) ও রিয়াজ আলী (২০), নলজুরি গ্রামের আব্দুল কায়ুম এর স্ত্রী জেসমিন বেগম (২৮) তার মেয়ে বৃষ্টি (১১), বর্ষা (০৮) এবং আড়াই মাস বয়সী ছেলে তানজিলসহ একই পরিবারের চারজন।

এ নিয়ে গোয়াইনঘাটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩১ মে নিজ নিজ কার্যালয় ও বসত বাড়ি থেকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সদস্যরা ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠায়।

পরীক্ষা শেষে গত শুক্রবার (৫ জুন) রাতে এদের মধ্য থেকে ১০ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। গোয়াইনঘাট থেকে এ পর্যন্ত সর্বমোট ১৯৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এর মধ্যে ১৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বিধি মোতাবেক হোম কোয়ারেন্টাইনে রাখাসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net