1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে মুক্তিপন দাবিকারী তিনজন আটক, অপহৃত ব্যক্তি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

টংগীতে মুক্তিপন দাবিকারী তিনজন আটক, অপহৃত ব্যক্তি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৩৯ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর টঙ্গীতে একটি গার্মেন্টসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামান নামে এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ ।
পুলিশ জানায়, টঙ্গী বাজার ভরানের বাসিন্দা নিজাম উদ্দিনের নেতৃত্বে সুমন, সাগর রিমনসহ আরও কয়েকজন মিলে একই এলাকার বাসিন্দা এবং একটি গার্মেন্টসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামানকে বুধবার সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফেরার পথে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ।মুক্তিপনের টাকা না পেয়ে অপহরণকারীরা জামানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে রিমনের বাসায় আটকে রাখে।
বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এস আই মোঃ শাহিন মোল্লার নেতৃত্বে একদল পুলিশ অপহৃত জামানকে উদ্ধারের অভিযান চালায় এবং সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী ভরান এলাকায় রিমনের বাসায় অভিযান চালিয়ে অপহরণকারী দলের সদস্য সুমন ও সাগরকে গ্রেপ্তার করে এবং পুলিশ রিমনের বাসা থেকে গুরুতর আহত অবস্থায় অপহৃত জামানকে উদ্ধার করে। পরে সুমন ও সাগরের স্বীকারোক্তি অনুযায়ী টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে অপহরণের মূল হোতা মোহাম্মদ নিজামউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরাঅপহরণকারী রিমন পালিয়ে যায়।
অপহৃত জামান জানায়, তাকে অপহরণের পর মুক্তিপণের দাবীকৃত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা না দেয়ায় অপহরণকারী নিজাম, সুমন, সাগর ও রিমন মিলে তাকে লোহার রড দিয়ে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত ও জখম করে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের পর থেকে তাদের তাদের লোকজন মামলা না করার জন্য আমার পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে।
এ বিষয়ে জানতে চাইলে, ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহীন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে, ভিকটিম উদ্ধার হয়েছে, উদ্ধারের সময় ভিকটিমের মোবাইলে প্রমাণ পাওয়া গেছে, পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, ঘটনার সাথে জড়িত সকলকেই খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মু. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে । পলাতকদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net