1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরবাইক আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরবাইক আরোহী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৪৮২ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রেমবাজারে বুধবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে চালিয়ে যাওয়া মোটরবাইক চালক অসাবধানতার বসত বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে প্রেমবাজার এলাকার সড়কে দাড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে প্রচন্ড গতিবেগে আছড়ে পড়ে। এসময় স্থানীয়রা বিকট শব্দ শুনতে পেয়ে দর্ূঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। এসময় তারা দেখতে পায় গুরুত্বর আহত হয়ে বাইক আরোহী ২জন রাস্তায় পড়ে রয়েছে়।

বুধবার রাত বীরগঞ্জ উপজেলার প্রেম বাজার নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাইক আরোহী ২জনকে পরে উদ্ধার করে আহতাবস্থায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃতঃ ঘোষণা করে।

নিহতরা হলেন, উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের কাচারী পাড়া গ্রামের মোঃ ইমাজ উদ্দিনের পুত্র মোঃ আবুল হোসেন (৪২) ও মোঃ ইব্রাহিম হোসেনের পুত্র মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৬)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উপজেলার প্রেমবাজারে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের হেডলাইটের আলোয় রাস্তায় দাড়িয়ে থাকা ট্রাক্টরটি দেখতে না পাওয়ায় দ্রুতগামী মোটর সাইকেলটি ট্রাক্টরটিকে ধাক্কা মারলে এই দূর্ঘটনা ঘটেছে। তিনি জানান, কোন রকম অভিযোগ না থাকায় নিহতদের লাশ স্বজনেরা দাফনের জন্য বাড়িতে নিয়ে যায় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net