1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ১৩ টি ইউনিয়ন এলাকাকে গ্রিন জোন ও নবীগঞ্জ পৌরসভাকে ইয়েলো জোন ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

নবীগঞ্জে ১৩ টি ইউনিয়ন এলাকাকে গ্রিন জোন ও নবীগঞ্জ পৌরসভাকে ইয়েলো জোন ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৫৭ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ।।
হবিগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় নবীগঞ্জ পৌরসভাকে ইয়েলো জোন ও ১৩টি ইউনিয়নের সমগ্র এলাকাকে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) হবিগঞ্জ জেলার করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিন্ধান্ত নেয়া হয়। সভা শেষে এসব এলাকায় জোনিং বাস্তবায়নের জন্য স্থানীয় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নিকট পাঠানো হয়েছে।বিগত ১৪ দিনের মধ্যে বেশ কয়েকজন করোনা রোগী সনাক্ত হওয়ায় নবীগঞ্জ পৌরসভাকে ইয়েলো জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উপজেলার ১৩টি ইউনিয়নকে গ্রিন জোন হিসাবে চিহ্নিত করা হয়।এই ব্যাপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সামাদ বলেন, এলাকার জনসংখ্যার অনুপাতে করোনা সংক্রমণের হার অনুযায়ী জোনিং করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে জোন বাস্তবায়নের জন্য জানানো হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন আসার পর চিহ্নিত এলাকাতে জোনিং বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৪টার পর থেকে ঔষধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৭২৩ জনের। এর মধ্যে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর সুস্থ হয়েছেন ২০ জন। করোনা উর্পসগ নিয়ে মৃত্যু হয়েছে একজনের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net