1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে করোনা প্রতিরোধে জনসাধারনের পাশে হেসাখাল ইউপি চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

নাঙ্গলকোটে করোনা প্রতিরোধে জনসাধারনের পাশে হেসাখাল ইউপি চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৫৫ বার

শামীমুর রহমান, বিশেষ প্রতিবেদকঃ
কুমিল্লার নাঙ্গলকোটে করোনারভাইরাস প্রতিরোধে সক্রিয় ভাবে জনসাধারনের পাশে আছেন ৭ নং হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়া।

করোনারভাইরাসের সংক্রমণ রোধে তিনি বাড়িতে বাড়িতে গিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। দেশের ক্রান্তিকালে তিনি খাদ্য সংকট নিরসনে প্রতিটি ওয়ার্ড মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার, দলীয়
নেতাকর্মী এবং ত্রানকমিটির সমন্বয়ে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

ইতিমধ্যে তিনি সরকারি ত্রানসহযোগিতা ছাড়াও নিজস্ব অর্থায়নে স্থানীয় বিপর্যস্ত জনসাধারন ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করছেন। তার এই উদার মানসিকতার জন্য স্থানীয় জনসাধারনের মাঝে ব্যাপক প্রশংসিত তিনি।

সম্প্রতি একটি নিউজে অসহায় হতদরিদ্র আব্দুল আলীমের সংবাদ প্রকাশের ঠিক ২ ঘন্টা পরেই তিনি ১ সপ্তাহের ত্রানের ব্যবস্থা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। হেসাখাল ইউপি সদস্য ইউনুছ ফরহাদ বলেন, আমরা চেয়ারম্যান এর পরামর্শে মানুষের বাড়িতে গিয়ে ত্রানের ব্যবস্হা করে দিচ্ছি। ইউপি সদস্য জালাল আহম্মদ বলেন যারা দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের এলাকায় আসছেন তাদেরকে বাড়িতে ১৪ দিন থাকতে নিশ্চিত করে যাচ্ছি। সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌসি বেগম বলেন, চেয়ারম্যানের নির্দেশে আমরা সরকারী ত্রান যেন সঠিক ভাবে গরিব অসহায় মানুষ পায় আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।

এসময় দৈনিক শ্যামল বাংলা কে ৭ নং হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়া জানান, আমার ইউনিয়নে আমি গরিব অসহায় কর্মহীন মানুষদের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নিয়ে তাদের সরকারিভাবে যে ত্রান এসেছে আমরা বাড়িতে গিয়ে দিয়ে আসছি। আমি ও আমার ইউনিয়নের সকল সদস্যের সমন্বয়ে মানুষের এই পাশে আছি এবং প্রকৃত অসহায়দের খুঁজে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net