1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান’সহ ৯জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ

নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান’সহ ৯জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৩১ বার

জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান ও মৃত এক ব্যক্তি’সহ বৃহস্পতিবার নতুন করে করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে ৯ জনের। এ পর্যন্ত সর্বমোট উপজেলায় ৯৬ জনের করোনার পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া, উপসর্গ নিয়ে মৃত্যু বরণের পর নমুনা সংগ্রহ করলে ৪ জনের রির্পোট পজিটিভ আসে। উপজেলায় করোনা পজিটিভ থেকে সুস্থ হয়েছেন ৫৬ জন ও চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন।

আক্রান্তরা হলেন, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া (৪২), জনতা ব্যাংক কর্মকর্তা হযরত আলী (২৮), আশা এনজিওর নাঙ্গলকোট শাখার ম্যানেজার মনজুরুল হক (৫০), এক স্বাস্থ্য কর্মী, ওই স্বাস্থ্য কর্মীর ২২ মাসের শিশু, পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের আব্দুল আলী (৩৬), পৌরসভার হরিপুর গ্রামের আরিফুর রহমান (৩২), মক্রবপুর ইউনিয়নের ভাতড়া গ্রামের আব্দুল আজিম (১৫) ও রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মৃত হনুফা বেগম (৫০)।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব বলেন, এ পর্যন্ত ৮ শত ৮০ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত ৮ শত ১০ জনের করোনা রিপোর্ট পাওয়া গেছে । রিপোর্ট বাকি রয়েছে ৭০ জনের। এনিয়ে উপজেলায় ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net