1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পশ্চিম পটিয়ায় গাউসিয়া কমিটি বাংলাদেশ এর মানবিক কাজের সহযোগী হলেন মোহাম্মদ নাছির - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

পশ্চিম পটিয়ায় গাউসিয়া কমিটি বাংলাদেশ এর মানবিক কাজের সহযোগী হলেন মোহাম্মদ নাছির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩০৮ বার

গিয়াস উদ্দিন, পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের পটিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী হিন্দু. মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বা যে কোন ধর্মের মানুষের দাফন কাপন, সৎকারসহ প্রত্যেক ধর্মের রীতি নীতি অনুযায়ী শেষ যাত্রার বিদায়ের
দায়িত্ব নিয়েছেন বিজিএমইএ এর সাবেক সহ- সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির।

এর ধারাবাহিকতায় পটিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়ে একটি টিমও গঠন করেছে।
বিজিএমইএ নাছিরের সাথে একটি অরাজনৈতিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ একাত্বতা ঘোষণা করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। মরদেহের দাফন ও সৎকারের দায়িত্ব নিতে ভয় পাচ্ছে পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনরা। ৫০ সদস্যের একদল প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ আলেম ও ব্রাহ্মন, ভান্তেসহ স্বেচ্ছাসেবক দল। তারা এই পর্যন্ত পটিয়াসহ বিভিন্ন এলাকায় ১৫টি মরদেহ দাফন করেছে।

বুধবার সকালে উপজেলার পৌরসদরের গাউসিয়া কমিটির খানকা কার্যালয়ে বিজিএমইএ নাছিরের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী বিতরণপূর্বক স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনায় অনুষ্ঠিত হয়।

গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার মুহাম্মদ ইয়াকুব এর হাতে পিপিই সামগ্রী হস্তান্তর করেন চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মহি উদ্দিন মহি চট্টগ্রাম দক্ষিন জেলা সেচ্ছাসেবক লীগের সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্জ মোহাম্মদ নাজিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, পশ্চিম পটিয়া গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা বেলাল উদ্দিন, খোরশেদ চৌধূরী, মোজাম্মেল হক, এস এফের মুহাম্মদ হামিদ শান্তির হাট শাখার সহ-সভাপতি ডাঃ জামাল আহমদ গাউছিয়া কমিটি বাংলাদেশ ৬নং কুসুম পুরা শাখার, সাধারন সম্পাদক আব্দুর রহিম চৌধুরী, মাওলানা ইদ্রিছ কুতুবি, মাওলানা আজিজুল হক কাদেরি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net