1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফের এলাকাবাসীর জমি দখলের অভিযোগ চৈতি গ্রুপের বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

ফের এলাকাবাসীর জমি দখলের অভিযোগ চৈতি গ্রুপের বিরুদ্ধে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৬১৪ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : আবারও অবৈধভাবে অন্যের জমি দখল করে তার উপর দিয়ে ডাইংয়ের দূষিত পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর অভিযোগ উঠেছে চৈতি কম্পোজিট লিমিটেড এর বিরুদ্ধে। এর আগেও একই অভিযোগে স্থানীয় সাংসদের হস্তক্ষেপে অবৈধভাবে দখল ও ডাইংয়ের দূষিত পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানো বন্ধ করা হয়েছিলো।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত চৈতি গ্রুপের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ অসহায় এলাকাবাসী। এলাকায় কথিত আছে ” উপরে আল্লাহ নিচে কালাম সাহেব, মাঝে আর কিছু নাই “। তারই জলন্ত প্রমান দীর্ঘদিন যাবৎ চৈতির ডায়িংয়ের দূষিত পানি ফেলে সোনারগাঁয়ে মারাত্মক পরিবেশ দূষণ করছেন, ফলে এলাকাবাসীর পক্ষ থেকে বহুবার প্রতিবাদ, বিক্ষোভ, স্মারক লিপি, লিখিত অভিযোগ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টো অভিযোগকারীরাই পুলিশের নির্যাতন ও হুমকির শিকার হয়েছেন।

ভুক্তভোগী প্রবাসী শাকিল রানা বলেন, আমর বড় ভাই, আমি ও আব্বু বিদেশে আছি এই সুযোগে আমাদের জায়গা দখল করে ডাইং এর পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর কাজ শুরু করে এসময় আমার পরিবারের অন্য সদস্যরা কাজে বাধা দিলে তাদেরকে কোম্পানির পালিত ভাড়া করা সন্ত্রাসী মোশারফ হোসেন বিভিন্ন ভয়-ভীতি দেখায় এবং বাধা অমান্য করে জায়গা দখল করে ডাইং এর পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর কাজ শুরু করে যাচ্ছে।

চৈতি কম্পোজিট এর ডি জিএম বদরুল আলম বলেন, তাদের সাথে বসে মীমাংসা করার পর পাইপ বসানোর কাজ করবো বললেও পুনরায় আবার কাজ চালু করে। পরবর্তীতে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন পুনরায় কাজ শুরু করার বিষয়ে আমি জানিনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net