ঢাকা   ১১:২৬:৫৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা 

মনপুরায় আম্পান ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কার গ্রামবাসীদের উদ্দ্যোগে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৬৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবিদ হোসেন রাজু, মনপুরা উপজেলা প্রতিনিধি :
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারের শহর রক্ষা বাঁধটি নদীভাঙনের হাত থেকে বাঁচাতে স্বেচ্ছাশ্রমে সংস্কার করছে গ্রামবাসী।
জানা গেছে, শহর রক্ষা বাঁধ সংলগ্ন সড়কটি মনপুরার প্রধান সড়ক। বাঁধ ভেঙে সড়কটি ক্ষতিগ্রস্ত হলে দুর্ভোগ পোহাতে হবে চরযতিন ও সোনারচর গ্রামের ১০ হাজারের বেশি মানুষকে।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, উত্তর চরযতিন সমাজ কল্যাণ সংগঠন-এর উদ্যোগে ও বেড়িবাঁধ রক্ষা কমিটির নেতৃত্বে চরযতিন ও সোনারচর গ্রামের মানুষ নিজেদের অর্থায়নে জিও ব্যাগ ফেলছে ভাঙনের ঝুঁকিতে থাকা বাঁধের বিভিন্ন পয়েন্টে। এ কাজে এগিয়ে এসেছেন মনপুরার অনেক বিত্তবান।

উত্তর চরযতিন সমাজ কল্যাণ সংগঠনের আহবায়ক আমিমুল ইহসান জসিম জানান, বেড়িবাঁধ সংলগ্ন পাকা সংযোগ সড়কটি ভেঙে গেলে দুই গ্রামের শত শত শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ বিপাকে পড়বে। এ কারণে তরুণরা উদ্যোগ নিয়ে বাঁধ সংস্কার করছে। প্রশাসন এ উদ্যোগের প্রশংসা করেছে।
মানব কল্যানে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান গ্রাম বাসীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি