ঢাকা   ০২:২৪:০৩ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

মাগুরায় করোনা প্রতিরোধে এবার সেনাবাহিনীর নতুন কৌশল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৩৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ; নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত দেশের সব স্থানে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মাগুরাতে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা করোনা মুক্ত ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কন্ট্রাক্ট ট্রেসিং, করোনা টানেল, রাতের আধারে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেয়া, জনসচেতনতায় মাইকিং করা, গর্ভবতী মায়েদের ফ্রি মেডিকেল ক্যাম্প করা, সর্বশ্রেণীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ, মাক্স বিতরণ সহ একের পর এক সাধারণ জনগণের জন্য কাজ করে যাচ্ছে ।
দেশের অন্যান্য স্থানের মতো মাগুরাতে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় এর প্রতিরোধে সেনাবাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নতুন কৌশল হাতে নিয়েছে। মাগুরা শহরে স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে চলমান অটো রিকশার কাঠামো পরিবর্তন করেছে তারা।

সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবর্তিত কাঠামোর চার প্রকোষ্ঠ বিশিষ্ট এই অটো রিকশার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে বেলা ১১ টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ২ আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতিফ সিদ্দিকী ও মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান বক্তব্য রাখেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০টি চলমান অটো রিকশার কাঠামো পরিবর্তন করে চার প্রকোষ্ঠ বিশিষ্ট রিকশায় রূপান্তরিত করা হয়েছে। এতে আটো রিকশায় চলমান যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত হবে। পর্যায়ক্রমে শহরের চলমান সকল অটো রিকশাকে একইভাবে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত করে রূপান্তরিত করা হবে বলে জানান মাগুরা -১ আসনের এমপি এ্যাড, সাইফুজ্জামান শিখর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি