1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে ৮ জনের জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন!

মাটিরাঙ্গায় মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতে ৮ জনের জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৩৪ বার

আবদুল আলী, গুইমারা, খাগড়াছড়ি :
স্বাস্থ্য বিধি অনুযায়ী মাস্ক না পরায় ও সামাজিক দূরত্ব না মানায় ব্যাবসায়ী ও পথচারীকে এক হাজার একশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ জুন) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারে ৮ জন ব্যাবসায়ী ও পথচারীকে এ জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি ।

এসময় মাটিরাঙ্গা থানার সহ উপ-পরিদর্শক (এএসআই) সুমন সফদার উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস (কোভিড–১৯) সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলে মাস্ক পরার নির্দেশনা থাকলেও কতিপয় ব্যাক্তি মাস্ক ব্যবহার না করেই বাহিরে চরাফেরা করছে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, যা স্বাস্থ্য বিধির লঙ্ঘন। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন–২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

করোনা সংকট মোকাবিলায় মানুষ যাতে সামাজিক দূরত্ব ও স্বস্থ্যবিধি মেনে চলে তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, মানুষ সচেতন না হলে প্রশাসনের পক্ষ থেকে আরো কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net