ঢাকা   ০৭:০২:০২ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মানুষকে মানুষের আঙ্গিকে ভালবাসতে হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩৫৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

♦
“গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান “।
মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকা খুবই কঠিন একটা কাজ। মানুষ হয়েছি ঠিক মনুষ্যত্বের উপস্থিতি নেই বললেই চলে। যে সমাজে মানুষের মূল্যায়ন হয় পোশাক, গাড়ী, বাড়ী, বিত্ত বৈভব আর পদ পদবীতে!সে মসাজ বৈষম্যমূলক আচরণ শেখাচ্ছে। সে সমাজ থেকে আর যাই শিখুক না কেন কিন্তু মনুষ্যত্ববোধ জাগরিত হবে না।

একটু ক্ষমতা পেলে অন্যকে হেয় করতে আমাদের দ্বিধা হয় না বরং পরম সুখী হই। সমাজ পরিবার থেকে শুরু জীবনের প্রতিটি বাঁকে বাঁকে বিভাজনের অজস্র যাঁতাকলে পিষ্ট মানুষজন।
উচ্চবিত্ত ,মধ্যবিত্ত ,নিম্নবিত্ত, শিক্ষিত, অশিক্ষিত, গরিব, ধনী এরকম কত শত দৃশ্যমান আর লুকিয়ে রাখা বিভাজনের বেড়াজাল।

রাজনৈতিক বিভাজন সেটা এক আশ্চর্য ধরনের ভয়ানক এক ব্যাধি! আপনার সাথে আদর্শিক মিল নেই তাহলে তো কথাই নেই। আপনি মানুষ হয়েও অমানুষের কাতারে থাকবেন। এখানে তো যোগ্যতার মাপকাঠি নেই, রয়েছে লেজুড়বৃত্তি!

মন থেকে এইসব তুচ্ছ রেখাগুলো মুছে দেয়ার চেষ্টা করাটাই মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় যোগ্যতা!

আমরা মানুষকে মানুষের আঙ্গিকে ভালবাসতে হবে।
রাজনৈতিক সংকীর্ণতার উর্ধ্বে উঠে, বংশ গৌরবের অহংকার, অর্থ বিত্তের প্রভাব, ধনী গরিবের বৈষম্য, সাদা কালোর পার্থক্য না করে মানুষকে ভালবাসতে হবে।
“সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।”

আফজাল হোসাইন মিয়াজী
(শিক্ষক, লেখক ও সাংবাদিক)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি