ঢাকা   ০৬:৪৬:১১ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক

মান্দায় শিশু ধর্ষনের চেষ্টায় থানায় মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৪৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দপুর আদর্শ গ্রামের ১২ বছরের শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন ওই মেয়ের বাবা শ্রী মুকুল চন্দ্র। আসামি পার্শ্ববর্তী মৈনম গ্রামের খয়বর কানার ছেলে লফির উদ্দিন সেতু (৩০)। সেতু উপজেলার মৈনম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইয়াসিন আলি রাজার শ্যালক।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টায় ভিকটিমের বাড়ীর পাশে আমবাগানে।

মামলায় তিনি অভিযোগ করেন, তার বাড়ির লোকদের অনুপস্থিতির সুযোগে এবং একা পেয়ে তার মেয়েকে পার্শ্ববর্তী খয়বর কানার ছেলে লফির উদ্দিন সেতু ধর্ষনের চেষ্টা করে। ওই ব্যক্তি তার ৫ম শ্রেনী পড়ুয়া মেয়ের শরীরের জামা কাপড় ছিড়ে ফেলে এবং শ্লীলতাহানি ঘটায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যার নম্বর ৩৩। আসামিকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি