1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষে কৃষক লীগের নেতাকর্মীরা গাছ লাগান : কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আরমানুল হক (পার্থ) - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

মুজিববর্ষে কৃষক লীগের নেতাকর্মীরা গাছ লাগান : কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আরমানুল হক (পার্থ)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৬৮ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
মুজিববর্ষে কৃষক লীগের নেতাকর্মীদের গাছ লাগানোর আহবান কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মোঃ আরমানুল হক (পার্থ)ও মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান-২০২০ কর্মসূচি পালিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কৃষকলীগের নেতা ও কৃষি ও উন্নয়ন কর্মী মোঃ আরমানুল হক (পার্থ) মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের সম্মানিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র দাদা এবং সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি আপার পরামর্শে চারা গাছ রোপন করেন।

এ সময় তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে মানুষ আতঙ্কে রয়েছে। প্রাকৃতিক পরিবেশের শ্রেষ্ঠ উপাদান হিসেবে আমাদের বেশি বেশি গাছ রোপণ করতে হবে। আমাদের দেশের আয়তন এবং জনসংখ্যা অনুসারে ২৫ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও তা আমাদের অনেক কম। ফলে ভবিষৎ প্রজন্মের জন্য দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পরিবেশ। এ ঝুঁকি উত্তরণ করতে হলে বেশি বেশি গাছ লাগানো ছাড়া কোন উপায় নেই। তাই আসুন আমরা প্রত্যেকে তিনটি করে চারা গাছ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করি।

এ সময় তিনি উত্তরবঙ্গের রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষক লীগের সকল নেতাকর্মীদের গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net