ঢাকা   ০৫:২৭:০৯ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মোংলায় কৃষি চাষাবাদবিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈমঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা বিএএসডির আয়োজনে পরিবেশ বান্ধব টেকসই কৃষি প্রশিক্ষণ ও প্রয়োগের অভিজ্ঞতা বিনিময় সভা সকালে মোংলার সেন্ট পল্স হলরুমে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ কুমার বালা। সভায় বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার-উল-কুদ্দুস, উপজেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল, বিএএসডিথর মোংলা এরিয়া ম্যানেজার এডওয়ার্ড এলিও মধু, সাংবাদিক হাসান মাহমুদ, পারমকালচার কৃষক পুলিন রায়, গায়ত্রি রায়, শুক্লা রায় প্রমূখ। সভায় বক্তারা বলেন পারমাকালচার টেকসই কৃষি হলো একটি স্থায়ীত্বশীল উপায় যা পরিবেশ বান্ধব ও দক্ষ উৎপাদন ব্যবস্থা সৃষ্টি করে এবং পৃথিবীর যে কোন স্থানে এর ব্যবহার করা যায়। অভিজ্ঞতা বিনিময় সভায় মোংলার চিলা ইউনিয়নের কাটাখালী গ্রামের কৃষাণী গায়ত্রি রায় বলেন বিএএসডিথর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এবছর সবজি চাষে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে বিগত বছরের তুলনায় ৫০/৬০ ভাগ বেশী পেয়েছি। সুতরাং আমি আর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। অভিজ্ঞতা বিনিময় সভায় অর্ধশতাধিক কৃষাণ-কৃষানী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি