1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীর আকাশে ঘুড়ি ওড়াতে বিমান বন্দর কর্তৃপক্ষের মানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

রাজশাহীর আকাশে ঘুড়ি ওড়াতে বিমান বন্দর কর্তৃপক্ষের মানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৩৫ বার

মঈন উদ্দীন: লকডাউনের একঘেয়েমি কাটাতে ঘুড়ি উড়ানোতে মেতেছিল রাজশাহীবাসী। বন্দিদশার জীবনে খানিকটা আনন্দ এনেছিল ঘুড়ি। তবে এবার সেই ঘুড়ি নিয়েই বিপত্তির কথা জানিয়েছে শাহমখদুম বিমান বন্দর কর্তৃপক্ষ। তারা বলছে, আকাশে উড়ানো ঘুড়ির কারণে মারাত্মক ঝুঁকি নিয়ে উড়ছে এখানকার প্রশিক্ষণ বিমানগুলো।
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের আশেপাশের বিভিন্ন এলাকায় দেখা গেছে, বিকেল হলেই নানা বয়সের মানুষ অনেকটা উৎসবে মত করে উড়াচ্ছেন ঘুড়ি। আর এসব ঘুড়ির পাশ দিয়েই চক্কর দিচ্ছে প্রশিক্ষণ বিমান। তবে এই পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে এলাকাজুড়ে বেশ কয়েকবার মাইকিংও করা হয়েছে। কিন্তু যারা ঘুড়ি উড়াচ্ছেন তারা বিষয়টি মোটেও আমলে নেন নি। তবে সিভিল এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইং জোনে ঘুড়ি উড়ানো বন্ধ না হলে যেকোন মুহুর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
শাহমুখদুম বিমান বন্দরের ম্যানেজার সেতাফুর রহমান বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে শাহমখদুম বিমান বন্দরে সব ধরণের বিমান উঠানামা বন্ধ হয়ে যায়। তবে ইতোমধ্যে এই বিমান বন্দর থেকে দুইটি ফ্লাইং একাডেমি তাদের প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় শুরু করেছে। কিন্তু আকাশজুড়ে উড়ানো ঘুড়ির কারণে অনেকটা ঝুঁকি থেকে যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করেছি কিছু ঘুড়ি অনেকটা উপরে ফ্লাইং রুটে উড়ছে এমনটা চলতে থাকলে ঘুড়ির ও সুতার কারণে বড় ধরণের দুর্ঘটনার শঙ্কা থাকছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net