1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাত পৌণে ১২টা থেকে চন্দ্রগ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

রাত পৌণে ১২টা থেকে চন্দ্রগ্রহণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৫৩ বার

আবদুল্লাহ মজুমদারঃ চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ শুক্রবার (৫জুন) রাতে। বাংলাদেশের আকাশ থেকেও এটি খালি চোখে দেখা যাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১১টা ৪৫ মিনিটে এই গ্রহণ শুরু হবে, শেষ হবে রাত ৩টা ৪ মিনিটে। চন্দ্রগ্রহণের স্থায়িত্ব হবে ৩ ঘণ্টা ১৮ মিনিট।বাংলাদেশ ছাড়াও ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিশেষ কিছু এলাকা, ও অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এ চন্দ্রগ্রহণ।
মার্কিন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম আর্থ স্কাই জানিয়েছে, ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত তিনটি গ্রহণ দেখা যাবে, যার দুটি চন্দ্রগ্রহণ একটি সূর্যগ্রহণ। এর প্রথমটি আজ শুক্রবার হবে চন্দ্রগ্রহণ। ২১ জুন হবে সূর্যগ্রহণ, যা আফ্রিকা, দক্ষিণ-পূর্ব ইউরোপ ও এশিয়া মহাদেশ থেকে দেখা যাবে। আর তৃতীয় চন্দ্রগ্রহণ হবে ৫ জুলাই, যা উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যাবে।

সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো আলাদা সতর্কতার প্রয়োজন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খালি চোখেই এই গ্রহণ দেখা যাবে এবং তাতে চোখের ক্ষতির কোনো আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে ভালোভাবে গ্রহণ উপভোগ করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net