1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন : ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

লালমনিরহাটে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন : ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩২২ বার

ইব্রাহিম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে চুরির অভিযোগে এক কিশোরকে অমানবিক ভাবে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর আশরাফ আলী লাল (৫৫) নামের এক ব্যবসায়ীকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

এর আগে রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি আপলোড করার পর তা দ্রুত ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ২মিনিট ৪৩সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, ব্যবসায়ী আশরাফ আলী লালসহ আরো ২-৩জন কিশোরটিকে বার বার মাটিতে ফেলে বেধড়ক মার-ধর এবং পা দিয়ে মুখ ও গলা চেপে ধরছেন। আত্মরক্ষায় ছেলেটি অনেকের পা জড়িয়ে ধরলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেননি।

পেশায় ব্যবসায়ী আশরাফ আলী লালমনিরহাট জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। মিশন মোড়ে তার মালিকানাধীন সীমান্ত শপিং কমপ্লেক্সের নিচ তলায় মঙ্গলবার সকালের দিকে নির্যাতনের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালের দিকে ভবনের নিচে থাকা একটি ইজিবাইক থেকে তেলের একটি জারিকেন চুরির অপরাধে এক কিশোরকে আটক করে কয়েকজন। পরে তাকে ভবন মালিক আশরাফ আলী লালের হাতে তুলে দেওয়া হলে তিনিসহ কয়েকজন মধ্যযুগীয় কায়দায় কিশোরটিকে নির্যাতন শুরু করেন।

পুলিশ জানিয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পর এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় প্রধান অভিযুক্ত আশরাফ আলী লালকে আটক করা হয়েছে।

তবে ঘটনার পর থেকে নির্যাতনের শিকার কিশোরের খোঁজ মেলেনি। তবে তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চাঁদনী বাজার এলাকায় বলে জানা গেছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম সাংবাদিকদের জানান, ভাইরাল হওয়া ভিডিও’র প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নির্যাতনের শিকার কিশোরকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net