1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে শিয়ালের কামড়ে ১০ জন আহত, আতঙ্কে এলাকাবাসী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত 

লালমনিরহাটে শিয়ালের কামড়ে ১০ জন আহত, আতঙ্কে এলাকাবাসী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৫০ বার

ইব্রাহিম সাকিব, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে আকস্মিক শিয়ালের আক্রমণ ৫জন নারীসহ ১০জন আহত হয়েছে। ফুলগাছ গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আকিস্মকভাবে বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ক্ষেতে কাজ করা ৫জন নারীকে আকস্মিক ভাবে শিয়াল আক্রমণ করে।

এ ব্যাপারে ফুলগাছ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী পুলিন চন্দ্র সাংবাদিকদের জানান, নবদ্বীপের বেগুন ক্ষেতে কাজ করার সময় হঠাৎ একটা শিয়াল সবার উপর আক্রমণ করে কামড়াতে থাকে । এ সময় তাদের আত্মচিৎকারে আরও কয়েকজন ঘটনাস্থলে গেলে তাদেরকেও আক্রমণ করে। এদের শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়েছে। শিয়ালের কামড়ের জায়গা ছিড়ে নিয়েছে। এভাবে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটছে এই মানুষের মাংস খেকো শিয়াল। যাকে সামনে পাচ্ছে তাকেই কামড় দিয়ে ছিড়ে নিচ্ছে শরীরের মাংস। কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও বাকিরা লালমনিরহাট সদর হাসপাতালে যান। এদের মধ্যে ২জন কিশোর, বাকীরা সবাই মহিলা। তাছাড়াও একটি গরুকেও কামড় দিয়েছে। এতে এলাকা বাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net