1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর সাপ বাঁশখালী ইকো-পার্কে অবমুক্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর সাপ বাঁশখালী ইকো-পার্কে অবমুক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩০৪ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লোকালয়ে গত শুক্রবার (১২জুন) চলে এসেছিল একটি ৮ ফুট লম্বা অজগর সাপ। এ বিষয়টি স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন।

বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মু. কফিল উদ্দিন প্রতিবেদককে জানান, ‘লোকালয়ে অজগর সাপ প্রবেশের খবর পেয়ে ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয় জনসাধারনের সহযোগিতায় অজগর সাপটি আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার এর নির্দেশে বাঁশখালী বন কর্তৃপক্ষের নিকট অজগরটি হস্তান্তর করি।’

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে উপজেলার বন বিভাগের স্থানীয় কর্মীরা।

উদ্ধারকৃত অজগর সাপটি শনিবার (১৩ জুন) দুপুরে জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মু. আনিসুজ্জামান শেখ পরে বাঁশখালী ইকোপার্কের সংরক্ষিত গহীন বনে অবমুক্ত করেছে।

মু. আনিসুজ্জামান শেখ প্রতিবেদককে সংবাদকে জানান, ‘বৈলছড়ির লোকালয় থেকে ৮ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করে আজকে বাঁশখালী ইকোপার্কের গহীন বনে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, বাঁশখালী ইকোপার্কের গহীন বন অজগর সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং এখানে তাদের খাদ্য রয়েছে। তাই এখানেই সাপটিকে অবমুক্ত করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net