1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮১ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু  হয়েছে। শুক্রবার ( ১৯ জুন) সকালে কক্সবাজার  উত্তর বন বিভাগের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাতি সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এএসএম জহির উদ্দিন আকন বলেন, হাতি থেকে মানুষকে বাঁচাতে হবে, আবার হাতির প্রাণও রক্ষা করতে হবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং হাতির নিরাপদ আবাসস্থল সংরক্ষণ করতে হবে।

 

তিনি আরও জানান, হাতি ও মানুষের দ্বন্দ্ব কমাতে নিরাপদ করিডোর তৈরি ও স্থানীয়দের সচেতন করার জন্য এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

 

মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, সহকারী বন কর্মকর্তা শীতল পাল, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ কুদ্দুসুর রহমান,  মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা রিপন মিয়া, খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম সহ ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন বিটের প্রায় ৩০ জন নারী পুরুষসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ মারুফ হোসেন বলেন, পাহাড়ের জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম প্রাণী বন্যহাতি। পর্যাপ্ত খাদ্য সংকট ও হাতির আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ার কারণে স্থানীয় মানুষ ও হাতির মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। তাই মানুষ ও হাতির মধ্যে দ্বন্দ্ব নিরসন ও সুরক্ষা এবং আবাসস্থল নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হাতি সুরক্ষা টিম গঠন করা হয়েছে। এতে হাতিরা যেমন নিরাপদ থাকবে, তেমনি স্থানীয়দের জানমাল রক্ষা পাবে হাতির তাণ্ডব থেকে। একই সাথে  বন্যপ্রাণী রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

 

হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয়দের নিয়ে চারা গাছ রোপন ও হাতির সুরক্ষা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।  যা হাতি রক্ষা ও মানুষের জানমাল নিরাপদ রাখতে কাজ করবে। এ সময় প্রশিক্ষণার্থীদের ব্যাগ, খাতা কলম প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net