1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সামাজিক দুরত্বের বালাই নেই চুনারুঘাটের পল্লী বিদ্যুৎ অফিসে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

সামাজিক দুরত্বের বালাই নেই চুনারুঘাটের পল্লী বিদ্যুৎ অফিসে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৯১ বার

এমএস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ):
সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যবস্থা না রেখেই হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাট জোনাল অফিস বিদ্যুৎ বিল নেয়ার কার্যক্রম শুরু করেছে। এতে করে করোনাভাইরাসের সংক্রমন বাড়বে।

সরজমিন ঘুরে দেখা গেছে, চুনারুঘাট জোনাল অফিসে বিদ্যুৎ বিল দেয়ার চিত্র। কাউন্টারের সামনে মানুষ গিজগিজ করছে। করোনাভাইরাসের প্রকোপের মধ্যে এত মানুষের ভিড়? আলাপ করে জানা গেছে, অনেকেই করোনার মধ্যে লগডাউনের কারনে মার্চ, এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিল দিতে পারেননি। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হবে বলে বিদ্যুৎ বিল দেয়ার জন্য গ্রাহকদের চাঁপ দেওয়ায় ঝুঁকি নিয়ে তারা এসেছেন। লাইনে দাড়ানো ৭০ বছরের বৃদ্ধ যেমন ছিলেন, তেমনি শিশু, মহিলা এবং যুবকও রয়েছেন।

কিন্তু সবাই এমন ঠাসাঠাসি করে দাঁড়িয়েছেন, যেন চুনারুঘাটে করোনাভাইরাস নাই। অনেকের মূখে মাক্সও নেই। সামাজিক দুরত্ব মেনে চলার কোন উদ্যোগ নেয়নি চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিস। অফিস ঘুরে দেখা গেছে, এখানে হাত ধোয়ার কোন ব্যবস্থা নেই। নেই স্যানিটাইজার। জীবানুনাশক স্প্রেও ছিটানো হয়নি। সামাজিক দুরত্বে দাড়ানোর জন্য গোল চিহ্ন দেয়নি বিদ্যুৎ অফিস।

কথা হয় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাট জোনাল অফিসের ডিজিএম মোঃ আবুল খাসেমের সাথে। তিনি বলেন, লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রেখে দাড়াতে বলা হয় কিন্তু তারা কথা শুনেন না। কোন ভাবেই তাদেরকে বুঝানো যাচ্ছেনা। অফিসে জীবানুনাশক স্প্রে করা হয়েছে।

বিদ্যুৎ বিল দিতে আসা এক গ্রাহক বলেন, একটি মাত্র কাউন্টার হওয়ায় নারী পুরুষ উভয়ই এক দিকে দাড়াতে হয়। বিল নেয়ার ধীর গতির কারনে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে ঠাসাঠাসি করে দাড়িয়ে থাকতে হয়। তার ফলে বাড়ছে করোনাভাইরাসের ঝুঁকি। দেখে বোঝা যাচ্ছে, এখানে কোন প্রশাসনিক ব্যবস্থা নেই। এ অবস্থা চলতে থাকলে এখান থেকে কারোনাভাইরাস ছড়িয়ে পড়তে পাড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net