1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অভিযান চালিয়ে ৯৭ বস্তা ওএমএস’র চাল জব্দ করলেন হাটহাজারী ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অভিযান চালিয়ে ৯৭ বস্তা ওএমএস’র চাল জব্দ করলেন হাটহাজারী ইউএনও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৪৫ বার

কে এম ইউসুফ : হাটহাজারী পৌর এলাকার লোকমানিয়া স্টোর এবং ফতেপুর ইউনিয়নস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট আকতার সওদাগরের দোকান থেকে গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে এবং আজ শনিবার (২০ জুন) সকালে অভিযান চালিয়ে বাসষ্ট্যান্ড এলাকার দিদার টাওয়ার এর গাউছিয়া ষ্টোর থেকে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ১ম অভিযানে ৬৭ বস্তা (৩৩৫০ কেজি) আর ২য় অভিযানে ৩০ বস্তা (১৫০০ কেজি) সরকারি ওএমএস’র চাল জব্দ করেছেন। গোপন খবরে চালানো এঅভিযানে গা ঢাকা দেয়ায় ডিলার মো. ইউসুফকে আটক করা যায়নি।

হাটহাজারী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন অভিযানে মোট ৯৭ বস্তা তথা ৪ হাজার শ ৫০ কেজি সরকারি চাল জব্দ করা হলো। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নিয়মিত মামলার নির্দেশনা দিয়েছেন ইউএনও।

উল্লেখ্য, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল সরবরাহের জন্য নির্ধারিত চাল কিছু অসাধু ডিলার বিভিন্ন দোকানে দিয়ে দেয়, আর তুলনামূলক নিম্নমানের চাল তাদের থেকে নিয়ে তা লোকজনের মাঝে সরবরাহ করে। ইউএনও আজকের মতো এমন অভিযান পূর্বেও চালিয়ে জব্দ করেছে কিছু। তখন ওই ডিলারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং তাদের ডিলারশীপ বাতিল হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net