1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ১ম বারের মতো স্থগিত হলো শাহ মোহছেন আউলিয়ার বার্ষিক ওরশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  মাগুরার শ্রীপুরে জুলাই যোদ্ধা শহীদ ফরহাদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  নকলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত    রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

আনোয়ারায় ১ম বারের মতো স্থগিত হলো শাহ মোহছেন আউলিয়ার বার্ষিক ওরশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৭৩ বার

বদরুল হক:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বার আউলিয়ার অন্যতম হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রঃ) এর বার্ষিক ওরশ করোনা মহামারীর কারনে স্থগিত করা হয়েছে। প্রতি বছর ধারাবাহিকভাবে ৬ই আষাঢ় ব্যাপক ভাব-গাম্ভীর্য্যের মধ্যে দিয়ে বার্ষিক ওরশ পালিত হয়ে আসছে। কিন্তুু ২০২০ সালের এবারের ওরশ বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে মাজারের ইতিহাসে ১ম বারের মতো ওরশ না করার সিদ্ধান্ত নিয়েছেন হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রঃ) দরবার শরীফ মতোয়াল্লী ও পরিচালনা কমিটি। ৮ই জুন (সোমবার) বেলা ১২টার সময় মতোয়াল্লী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানিয়ে দেন। মাজারের যুগ্ম মতোয়াল্লী এস এম জহিরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করে জানান, করোনা ভাইরাস রোগটি ছোঁয়াচে হওয়ার কারণে স্পর্শতো দূরে থাক কমপক্ষে তিন ফুট দূরুত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে এবং সরকার গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়াই সার্বিক অবস্থা বিবেচনা করে মাজারের কার্যকরী কমিটি তথা ওরশ পরিচালনা কমিটি এক জরুরী সভায় এই বৎসর ২০ই জুন (শনিবার) অনুষ্ঠিতব্য ওরশ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি লক্ষ লক্ষ ভক্তদেরকে স্ব-স্ব পত্রিকার মাধ্যমে জানিয়ে দিতে সাংবাদিকদেরকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। স্বাস্থ্যবিধির কারণে সাংবাদিকদের সামনে সবাই উপস্থিত হতে না পারলে ও লিখিতভাবে সম্মতি জানিয়েছেন তারা হলেন, ফজলুল করিম, জহিরুল ইসলাম, আবুতাহের মিঞা, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, মোজাম্মেল হক, আয়ুব নূরী বাবুল, জহির উদ্দিন, নজরুল ইসলাম, আলহাজ্ব আবদুল মোতালেব, শব্বির আহমদ ওসমানি, ইউনুছ মিয়া, নাজিম উদ্দিন, ছৈয়দ বশর, আলহাজ্ব মৌঃ আসহাব উদ্দিন, আলহাজ্ব নেজাম উদ্দিন মাসুদ, এস এম জসিম উদ্দিন, ফরিদউদ্দিন, আবুল কাসেম ছোটন, মনজুরুল ইসলাম, ছালেক, খাস্তগির আলম, মনছুর, মহিউদ্দিন, কফিল উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net