1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ার ভাদাইলে সেই কুখ্যাত স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল চাঁদাবাজি মামলায় গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

আশুলিয়ার ভাদাইলে সেই কুখ্যাত স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল চাঁদাবাজি মামলায় গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩৯০ বার

স্টাফ রিপোর্টার ঃ ঢাকা জেলার সাভার উপজেলার
ধামসোনা ইউনিয়নের ভাদাইল গ্রামের তালতলার বাসিন্দা আবুল কালামের ছেলে উজ্জ্বল।
এলাকা বাসী বলেন উজ্জলতর গ্রামের বাড়ী গোপালগন্জে হওয়ায় নামের সংগে শেখ পরিবারের উপাধি শেখ যুক্ত করে শেখ মোঃ উজ্জল নামে দীর্ঘ বছর ধরে চাপাবাজী সহ জমি দখল আসামি হারানো তদবির সহ সবধরনের অপকর্ম চালিয়ে আসছিলেন। এলাকার অনেকেই বলেন, উজ্জল আওয়ামী সরকার ক্ষমতায় আশার পূর্বে মোবাইল ফ্লেক্সিলোডের ব্যাবসা করেছিল ভাদইলের তালতলায়, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরেই শুরু হয়েছে তার রাজত্বসহ গরে তুলেছেন কিলার বাহিনি, শেখ মোঃ উজ্জলের ইনকামের কোন পথ না থেকেও দু’চার কোটি টাকার বাড়ী, কয়েক কোটি টাকার জমি নগদ অর্থসহ প্রায় শত কোটি টাকার সম্পদের মালিক তিনি। দূরনীতি দমন কমিশনের হস্তখেপ কামনা করেচেন ভুক্তভোগীরা, চাঁদাবাজির অভিযোগে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জলকে (৪৫) ও ধামসোনা ইউপি ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকা থেকে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গত তিন মাস ধরে আশুলিয়ার ভাদাইল এলাকায় আকবর আলী নামের এক ময়লা ব্যবসায়ীর কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন শেখ মোহাম্মদ উজ্জল পরে ওই ব্যক্তি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গত শুক্রবার রাতে শেখ মোহাম্মদ উজ্জল ওই ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় ভুক্তভোগী আকবর আলী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাত সাড়ে দশটার দিকে ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এবিষয়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি শ্যামল বাংলা টিভির স্টাফ রিপোর্টাকে বলেন,শেখ মোহাম্মদ উজ্জলের নামে চাঁদা বাজি সহ বিভিন্ন অভিযোগে আশুলিয়া থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে ক্ষমতার দাপট দেখিয়ে তিনি এলাকায় নানা ধরণের অপরাধে জড়িয়ে পড়েন। এদিকে শেখ মোহাম্মদ উজ্জলকে আটক করায় ভাদাইল এলাকায় স্থানীয়রা মিষ্টি বিতরণ করেছেন।

আটক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এস আই (উপ-পরিদর্শক) সুদীপ বলেন তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদাবাজির অভিযোগে আটক দুই জনের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বলের বিরুদ্ধে ইতিপূর্বে জমিদখল, চাঁদাবাজি ও অবৈধ গ্যাস সংযোগ সহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net