ঢাকা   ০৫:০৫:৪৮ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদগাঁহর প্রবাসী আবু তাহেরের সৌদি আরবে মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৭২৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি:
ইতিপূর্বে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়া কক্সবাজার সদরের ঈদগাঁহর সেই প্রবাসী অবশেষে মৃত্যুর কাছ হার মানলেন।

সৌদি আরবের একটি হাসপাতালে দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ মে তিনি মৃত্যু বরণ করেন।

এই হতভাগা প্রবাসী হচ্ছে কক্সবাজার সদরের ঈদগাঁহস্থ পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলীর মৃত হাজী ছৈয়দুর রহমানের পুত্র আবু তাহের (৫০)।

গত মঙ্গলবার পবিত্র মক্কার শিশায় বাদে আছর তার দাফন সম্পন্ন হয় বলে নিশ্চিত করেন মরহুম প্রবাসীর ছোট ভাই অপর প্রবাসী সেলিম উল্লাহ।

এদিকে তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার,স্বজন ও প্রতিবেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, মাস দুয়ে’ক আগে পেটে পাথর ও ডায়াবেটিস জনিত সমস্যার কারণে তাকে মক্কাস্থ একটি হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার চরম অবনতি হয়।
তখন স্বজনরা সে মারা গিয়েছিল মনে করে সাংবাদিকদের জানালে,তখন তার মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে স্বজনরা ভুল তথ্য প্রদানের জন্য দুঃখ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি