1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কওমী আলেম-ওলামা ও হতদরিদ্র পরিবারের জন্য এমপি নদভী'র ২৫ লক্ষ টাকার নগদ অর্থ প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

কওমী আলেম-ওলামা ও হতদরিদ্র পরিবারের জন্য এমপি নদভী’র ২৫ লক্ষ টাকার নগদ অর্থ প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩০৭ বার

মোঃ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক দেশের অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় কওমী মাদ্রাসা সমূহও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সরকারি এমপিওভূক্ত মাদ্রাসা সমূহের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে নিয়মিত মাসিক বেতন-ভাতা পেলেও ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহায়তা থেকেই মূলতঃ কওমী মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা প্রদান করা। লকডাউনের কারণে গেল রমজানে তেমন সাহায্য সহযোগিতা পাওয়া যায়নি। ফলে কওমী মাদ্রাসার আলেম-ওলামারা চরম আর্থিক সংকটে পড়েন।

তাই ঈদুল ফিতর উপলক্ষে সাতকানিয়া-লোহাগাড়া, বাঁশখালী, চকরিয়াসহ কক্সবাজার জেলা এবং মহানগরীসহ চট্টগ্রামের বিভিন্ন কওমী মাদ্রাসার খেদমতে নিয়োজিত আলেম- ওলামাদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর আল্লামা ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এমপি নদভী’র প্রেস সচিব অধ্যাপক সাব্বির আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, তিনি তাঁর প্রতিষ্ঠিত সাহায্য সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও নিজের ত্রাণ তহবিলের থেকে কওমী মাদ্রাসার আলেম-ওলামা ও সাতকানিয়া লোহাগাড়ার হতদরিদ্রের পরিবারের জন্য ঈদ উপলক্ষে ২৫ লক্ষ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করেন।

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সাথে চুক্তিবদ্ধ বিদেশী সাহায্য সংস্থার সাহায্য আসা সাপেক্ষে হতদরিদ্রদ্রের মাঝে বিতরণের কথা উল্লেখ করে ড.আবু রেজা নদভী এমপি বলেন, দুর্যোগ কাটিয়ে উঠা পর্যন্ত সাতকানিয়া লোহাগাড়ার অসহায় দরিদ্রদের মাঝে সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে সাংসদ ড.নদভী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও নিজের ত্রাণ তহবিল থেকে দুই ধাপে সাতকানিয়া লোহাগাড়ার ২২ হাজার হতদরিদ্র কর্মহীন, দিনমজুর, আলেম-ওলামা, ইমাম-মোয়াজ্জিন ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এমপি নদভী’র পক্ষে বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গ সাতকানিয়া লোহাগাড়ার ১০ হাজার অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। সর্বমোট- ৩২ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে এমপি নদভী’র পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net