1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে আলোচিত মাদক সম্রাজ্ঞী কুলসুমার লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

কক্সবাজারে আলোচিত মাদক সম্রাজ্ঞী কুলসুমার লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৭৭ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আলোচিত মাদক সম্রাজ্ঞী কুলসুমা আক্তার (৪৭) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়ারা।

বুধবার (২৪জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী উত্তর পাড়া এলাকায় তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুলসুমা আক্তার (স্বামী পরিত্যক্ত) ওই এলাকার মৃত,জাফর আলমের মেয়ে। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

তবে স্থানীয়রা জানায়,অতিরিক্ত ইয়াবা সেবনে তার মৃত্যু হতে পারে।

কুলসুমার ছেলে সুমন জানায়, আমি রাতে বাড়িতে ছিলাম না। পাশের ফুফির বাড়িতে ছিলাম। সকালে বাড়ি এসে দেখি ঘরের দরজা বন্ধ।
ভিতরে হুক লাগানো ছিল। মাকে অনেক ডাকা ডাকি করি।
কিন্তু কোন সাড়া শব্দ নেই। শেষে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পাই আমার মা মাটিতে পড়ে আছে।
আমি চিৎকার করলে স্থানীয়রা বাড়িতে এসে মায়ের মরদেহ দেখতে পায়।

স্থানীয়রা জানায়, কুলসুমা পেকুয়ার একজন আলোচিত মাদক সম্রাজ্ঞী। প্রতিদিন রাতে তার বাড়িতে ইয়াবা ও মাদকের আসর বসে। তিনিও একজন ইয়াবা খোর। অতিরিক্ত ইয়াবা সেবনে তার মৃত্যু হয়েছে।

পেকুয়া থানা সুত্রে জানা গেছে, কুলসুমা তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। মামা ভাগিনার দোকান সংলগ্ন তার বাড়ি।
মামা ভাগিনার দোকান ইয়াবা জোন নামে খ্যাত। কুলসুমার বিরুদ্ধে ৭/৮টি মাদক মামলা রয়েছে। একাধিকবার কারাবরন করেছে।

সদর ইউপির গ্রাম পুলিশ ও উত্তর পাড়ার বাসিন্দা জসিম উদ্দিন, কুলসুমা স্বামী পরিত্যক্তা মহিলা। সুমন নামে এক ছেলে রয়েছে তার। ছেলেকে নিয়ে সে তার বাড়িতে বসবাস করে। আসলে কি কারনে মারা গেছে তা নিশ্চিত করে বলতে পারছিনা।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম জানায় শুনেছি কুলসুমার মরদেহ তার বাড়িতে পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net