ঢাকা   ১১:১৪:৩৭ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩২৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরে করোনায় আক্রান্ত হয়ে মো. এছারুল করিম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) ভোর ৫টার দিকে জেলা সদর হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তিনি কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার নজরুল ইসলামের ছোট ভাই।

মো. এছারুল করিম শহরের পূর্ব পাহাড়তলি ইছুলুরঘোনার বাসিন্দা।
সেখানে ব্যবসা করতেন। তাদের পরিবারে ৩ সদস্য করোনায় আক্রান্ত বলে জানা গেছে। তাদের মধ্যে একরামুল হক সুস্থ আছেন।
আরেক সদস্য ইতোমধ্যে সুস্থ হয়ে গেছেন।

মো. এছারুল করিমের করোনা লক্ষণ দেখা দিলে তিনি স্যাম্পল জমা দেন। রবিবার (৩১ মে) তার রিপোর্ট পজিটিভ আসে।

রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে রাখা হয় এবং সেখানেই তিনি সোমবার আনুমানিক ভোর ৫টা নাগাদ মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি