ঢাকা   ০২:০৪:৩৪ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

কক্সবাজারে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩৪১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি :
করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারে আরো একজনের মৃত্যু হয়েছে।

তিনি হলেন কক্সবাজার শহরের ম্যালেরিয়া সড়ক এলাকার বাসিন্দা ও বড়বাজারের ব্যবসায়ী মোঃ ইসমাঈল (৫৫)।

বুধবার ভোর তিনটার দিকে তিনি মারা যান।

পরিবারের বরাত দিয়ে তার এক প্রতিবেশি জানান, মোঃ ইসমাঈল এক সপ্তাহ ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে ওষুধ সেবন করছিলেন। তবে এই সময়ে মোঃ ইসমাঈলের জ্বর উঠানামা করেছিলো।
এক পর্যায়ে মঙ্গলবার রাতে অবস্থার বেশ অবনতি হয়। তখন তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

জানা গেছে, মোঃ ইসমাঈল বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন। তার তিন ছেলে-মেয়ের মধ্যে দুইজন ডাক্তারি পড়ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি