1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

কক্সবাজারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৪৭ বার

কক্সবাজার প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কক্সবাজারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সায়ীদ আলমগীরকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করেছেন কেন্দ্রীয় কমিটি।

কমিটিতে বিএমএসএফ’র স্থানীয় সভাপতি মিজানুর রশীদ মিজানকে সহ-সভাপতি রাখা হয়েছে।

আগামি এক সপ্তাহের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির সভাপতি মঈনুল হাসান পলাশ বলেন, আজ সারা দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।

আমাদের সকলের নির্যাতিত ওই সাংবাদিকদের পাশে দাঁড়ানো উচিত। তাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ( বিএমএসএফ ) কেন্দ্রীয় কমিটি নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, পর্যটন কেন্দ্র কক্সবাজারের এই কমিটি সারাদেশের সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বিএমএসএফ’র পাশে থেকে কাজ করবে।

কমিটিগুলো সাংবাদিক নির্যাতন, মামলা-হামলার কারন উদঘাটনেও ভুমিকা করবে। এই কমিটি গঠনের মধ্যদিয়ে দেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা কমে আসবে বলেও বিএমএসএফ’র পক্ষ থেকে আশা করা হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে দেশের সকল জেলা উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net