ঢাকা   ০৫:৪৮:০৩ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

করোনায় আক্রান্ত সিএমপি পুলিশ কমিশনার মাহবুবুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩২১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অশোক দাশ, চট্টগ্রাম:
করোনা আক্রান্ত হলেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। বাংলাদেশ পুলিশের শীর্ষ কোনো কর্মকর্তা এই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

সোমবার (৮ জুন) রাতে চট্টগ্রামে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে সিএমপির শীর্ষ এই কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়। তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে বলে কমিশনারের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ৪ জুন বৃহস্পতিবার থেকে মাহাবুবর রহমান জ্বরে ভুগছিলেন। সেই থেকে তিনি নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

এদিকে চট্টগ্রাম নগর পুলিশের এ কর্মকর্তা আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছিলেন । করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকার পরও তিনি নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারক করে যাচ্ছিলেন। চট্টগ্রাম নগর পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর সেদিকেও তিনি আলাদাভাবে সময় দিচ্ছিলেন। চট্টগ্রামে করোনা পরিস্থিতি সামাল দিতে যে ভূমিকা তিনি রেখে যাচ্ছেন, তা সরকারের শীর্ষ মহলেও প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি